মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কলমাকান্দায় ধান কাটার মজুরি চাওয়ায় শ্রমিককে হত্যা

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ পঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার  কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে  ১৭ মে পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলায়  বাবুল মিয়া (৬২) নামে এক বয়োবৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ধান ভাঙার মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় ২০-২৫ দিন আগে একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ক্ষেতের ধান কাটার কাজ করে ছিলেন বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম।

সেই শ্রমের বাবদ হাবিবুর রহমানের কাছে ১০-১৫ হাজার টাকা পাওনা ছিল সিরাজুলের। সকাল দিকে সিরাজুল ইসলাম বরদল গ্রামের পাশের জমিতে শ্রমিক হিসেবে অন্য ধান কাটার কাজ করছিলেন। ওই সময় সেখানে হাবিবুর রহমানের দেখা মিললে সিরাজুল তার ন্যায্য পাওনা টাকা চান। টাকা দেয়া নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও এক পর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন মিলে সিরাজুল ইসলামের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। নিকটবর্তী স্থানে থাকা সিরাজুলের বাবা বাবুল মিয়া ছেলেকে মারধরের শিকার হতে দেখে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় বৃদ্ধ বাবুল মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান,  ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd