শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায়  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ।। ১১১  শিক্ষার্থী সংবর্ধিত মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে      এডহক কমিটির সভাপতি বরণ মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের সিসি ব্লক লুট।। ফেরত শুরু খালিয়াজুরীতে  বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত মোহনগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায়  গ্রেপ্তার-৩ নেত্রকোণায় আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোল।। নৌকাসহ আটক ৫

নেত্রকোনার দূর্গাপুরে মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার সীমান্তবর্তী দূর্গাপুর উপজেলার ভবানীপুর এলাকায় একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা ০৪ জুলাই  উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন শিশু একটি নালায় মাছ ধরতে গিয়ে কাদার নিচে গোলাটি দেখতে পায়।  পরে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী গোলাটি নালা থেকে এনে নিজের বাড়ির নিকটবর্তী একটি নিরাপদ স্থানে রেখে বিষয়টি ভবানীপুর বিওপি কমান্ডারকে জানান।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয় যে, সেটি একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা।  পরবর্তীতে গোলাটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং সেখানে বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল দলের মাধ্যমে গোলাটি ধ্বংসের প্রস্তুতি চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd