বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওষুধের মোড়কে বহনকালে ২০০ পিস ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে ৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আটক করেছে দূর্গাপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটককৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার পলাশকান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।
পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের নিকটবর্তী একটি মাংস বিক্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ২ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ তাদের শরীর তল্লাশি করে। তল্লাশিকালে তাদের পকেট থেকে ২০০ ‘টাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply