সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে বাংলাদেশিদের ভোট প্রত্যাশী বিজ্ঞানী কারিশমা মঞ্জুর নেত্রকোনায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন   খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক-১ মোহনগঞ্জ হাসপাতালে ১৫ আগস্টের আয়োজন তদন্ত শুরু মোহনগঞ্জে লুট হওয়া   বাঁধের সিসি ব্লক ৮০ ভাগ উদ্ধার নেত্রকোনায়  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ।। ১১১  শিক্ষার্থী সংবর্ধিত মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে      এডহক কমিটির সভাপতি বরণ মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের সিসি ব্লক লুট।। ফেরত শুরু খালিয়াজুরীতে  বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত

নেত্রকোনায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার উত্তর বিশিউড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ০৭ সেপ্টেম্বর নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী ।

একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামকে পরিবর্তন করে নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার দেয়ার দাবি জানানো হয়েছে।  সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জুন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে আমির ফয়সাল গুরুতর আহত হন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাতে তার মৃত্যু হয়।  এ ঘটনায় রিয়াজ, রাজন, মাসুমসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।  নিহতের পরিবার বলছে, এখন পর্যন্ত মাত্র ২জন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd