রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায়  সাদ্দাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফযের  বার্ষিক পুরস্কার বিতরণী খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক নেত্রকোনার  কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত দ্বিতীয় বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  শামীম- সম্পাদক ওবাইদুল নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্বধলায় কালব এর নির্বাচনে চেয়ারম্যান মোস্তফা  -সেক্রেটারি নিলয় 

কলমাকান্দায়  সাদ্দাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪২ পঠিত

 

 

 

বিশেষ প্রতিনিধিঃ আমার স্বামী আর ফিরবে না, আমার ছোট্ট সন্তান এখন কাকে বাবা বলে ডাকবে? আমি সন্তানকে নিয়ে কীভাবে বাঁচব? এমন আকুতি নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তারের। স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তাঁর এই কান্না ছুঁয়ে গেছে স্বজন ও এলাকাবাসীর হৃদয়ে। সাদ্দাম হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁরা।,

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সালেঙ্গা গ্রামের বাসিন্দারা পাবই বাজার-কলমাকান্দা সড়কে এ কর্মসূচি পালন করেন।পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ৩০ অক্টোবর রাতে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দামকে লোহার রড, বল্লমসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্বামী হারানোর বেদনায় বৃষ্টি আক্তার বলেন, সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর স্বামী ঝগড়া ও মারামারির ঘটনার শিকার হন। তাঁকে মারধর করে আটকে রাখা হয়েছিল। ,

এখন মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, আমার সন্তান এখন কাকে বাবা ডাকবে?বৃদ্ধ বাবা আব্দুল হাশিমের কণ্ঠেও সন্তান হারানোর হাহাকার। তিনি বলেন, স্ত্রী মারা যাওয়ার পর ২২ বছর ধরে একাই ছেলেকে আগলে রেখেছেন। এখন ছেলে, পুত্রবধূ ও নাতিকে নিয়ে তাঁর বেঁচে থাকার স্বপ্ন ভেঙে গেছে। সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা তিনি।বোন শেফালী আক্তার বলেন, পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন সাদ্দাম। মায়ের মৃত্যুর পর রিকশা চালিয়ে পরিশ্রম করে বোন ও বাবার দায়িত্ব পালন করেছেন। ভাইকে হারিয়ে এখন তাঁদের পরিবার অসহায়।,

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. কামাল মিয়া বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নিরপরাধ পরিবারটি যেন কোনো হুমকি-ধামকির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় বাসিন্দা কাদির ও আজিজ মিয়াও দ্রুত বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, সাদ্দাম হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd