শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

আর্জেন্টিনার গোল উল্লাসে মোহনগঞ্জে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬০০ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় আর্জেন্টিনার জয়ের খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোকে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা- মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে নিজ বাড়িতে তিনি স্ট্রোক করে মারা যান। ,

ফুটবল ভক্ত শামীম মিয়া উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের মোঃ তাহের উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই যুবকের পিতা। স্থানীয়রা জানান, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিল। শনিবার দিবাগত রাত আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিয়া গোল করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমের পিতা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। ,

এর আগেও দুইবার স্ট্রোক করেছে। তবে রাতে আর্জেন্টিনা খেলোয়াররা গোল করায় সবার সাথে সেও চিৎকার দেয়। ওই চিৎকারের তার স্ট্রোক হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহাগ তালুকদার বলেন, শামীম আর্জেন্টিনার ভক্ত ছিলেন। খেলায় আর্জেন্টিনা গোল দিয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতে স্ট্রোক করে শামীম।,

পূর্ব থেকেই তার হার্টের সমস্যা ছিল। ইউপি চেয়ারম্যান আরো জানান, যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়নি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd