মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ ইমদাদুল হকের বিরুদ্ধে জজ কোর্টের অ্যাডভোকেট কর্তৃক লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। লিগ্যাল নোটিশ প্রদান করেন নেত্রকোণা জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলাম আরিফ।
২৮ এপ্রিল প্রদত্ত লিগ্যাল নোটিশ থেকে জানা যায়, মোহনগঞ্জ পালেহা এলাকার ফিস ফিড মিলের মালিক লতিফুর রহমানের মিটারে অতিরিক্ত বিল করার কারণে ওই লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, হিসাব নম্বর- ১০৪৫০২৮০৯৪১৬০, মিটার নম্বর- ১১৫১৬২০০ এর গ্রাহক ফেব্রুয়ারী-২৬ মাসে বিল করেছে। সেখানে বিদ্যুৎ বিলের ১৫ হাজার ৫০ ইউনিট এবং দাবীকৃত বকেয়া টাকার পরিমাণ ৪৯ হাজার ৬শ ৬৯ টাকা ২৪ মার্চ পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে।
ওই বিলটি প্রস্তুত করেন নুরুন্নাহার আক্তার। মূলত পুরাতন মিটারে ব্যবহৃত বিদ্যুৎ ১২ হাজার ২শ ৫ ইউনিট। বিদ্যুৎ বিলে ব্যবহৃত ইউনিট ১৫ হাজার ৫০ দেখনো হয়। তিনি লিগ্যাল নোটিশে আরো উল্লেখ করে বলেন, বিদ্যুৎ ইউনিটের অব্যবহৃত টাকা ফেরত না দিয়েই মার্চ এর নতুন বিল পাঠিয়ে দেন এবং তাহাও পরিশোধ করতে বাধ্য করেন। এ বিষয়ে মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ ইমদাদুল হক বলেন, আমি কোন লিগ্যাল নোটিশ পায়নি। পাইলে উপর্যুক্ত ব্যাখ্যা প্রদান করা হবে।
Leave a Reply