সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মোহনগঞ্জের রেলক্রসিংয়ে ৩ জনের ডিউটি করেন ১ জনে আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন

কেন্দুয়ায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি:  কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় ধানক্ষেতের পাশ থেকে মারুফ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ। মারুফ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর রাত আনুমানিক পৌনে ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে হাসুয়ারী হতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে আবুল হাসেবের ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে বিষয়টি অবগত করেন। পরে ইউপি সদস্য সোহেল কেন্দুয়া থানা পুলিশকে জানালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা ও ডিউটিরত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং মরদেহ সনাক্তকরণ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ হাসান ১৮ অক্টোবর রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। এ ব্যাপারে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd