শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মহুয়া সাহিত্য টিপস

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৮৭ পঠিত

মহুয়া সাহিত্য টিপস

শাপলা ফুলের রঙিন হাসি

সারোয়ার পারভেজ বাবু

নীরব বিকেলের মায়ায় ভেসে,

শাপলা ফুটে নীর জলদেশে।

তোমার চোখে দেখি যে আলো,

ডুব দেয় তাতে আমার ভালো।

 

শাপলার মতো তুমি সরল,

নির্মল হাওয়ার মতো অনল।

তোমার হাসি শিশিরের গান,

ভাসে মন জুড়ে অফুরান।

 

চোখে তোমার রোদের নাচন,

মনে বাজে প্রেমের সুর তান।

নদীর বুকে ঢেউয়ের খেলা,

তোমার ছোঁয়ায় পায় সে মেলা।

 

চুলের গন্ধে শাপলা ভোলে,

তোমায় পেয়ে মন মাতোয়ারে।

তোমার হাসি শাপলার মতো,

ভালবাসা যেন নদীর নীড়তো।

 

হৃদয়ের বাঁকে ফুল ফোটে ধীরে,

তোমার নাম লিখে রঙিন ঘিরে।

শাপলা বলে, “এসো কাছে”,

প্রেমের নীলে ভাসি একসাথে।

 

শালিক পাখির বিয়ে 

মোঃ সৈয়দুল ইসলাম

 

আয়রে দোয়েল ময়না কোয়েল

সঙ্গে নিয়ে টিয়ে,

সুনামগঞ্জের শিমুল বাগান

শালিক পাখির বিয়ে।

বারেক টিলা হলুদ সন্ধ্যা

সবাই দারুণ সাজবে,

শিয়াল মামা কাঠবিড়ালী

মনের সুখে নাচবে।

টুনটুনি আর কোকিল পাখি

গাইবে বিয়ের গান,

নাচে গানে মাতবে সবাই

ভালোবাসার টান।

সুনামগঞ্জের টেকের ঘাটে

শালিকের বৌ ভাত,

খাবার খেয়ে রঙ তামাশায়

কাটাবে দিন রাত।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd