বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড্যানী’র শাহ্ সুলতান (রহ.)  মাজার ও মা-বাবার কবর জিয়ারত কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

মহুয়া সাহিত্য টিপস্

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩২২ পঠিত

মহুয়া সাহিত্য টিপস্

প্রতিবাদী আমি

                                                               মির্জা ইশতিয়াক আহ্সান মুকুল
ঢাকা মেট্রো ব-১১-৫২১১ বিআরটিসি
-বাসটিতে চড়ে
আসছি ঢাকা থেকে নেত্রকোণার উদ্দেশ্যে
পথ অর্ধ অতিবাহিত প্রায়….
এই র্ধ এই মার।  কতগুলো শব্দ একত্রে
 চেঁচিয়ে উঠল ভয়ংকর কয়েকবার। যারপর না
শুরু হলো গণধোলাই আর জামাই আদর
হৃৎ-পিন্ডের ঠিক গহীনে তখন অন্তর মম
-কেঁদে উঠল….
ওহ! কি অসহায় একটি লোককে মারছে সবাই
একটুখানি মায়া বুঝি কারো চোখে নাই।
এই কি হলো? কি করেছে ও? অপরাধ কি ওর?
মানুষ হয়ে মানুষকে কেউ এভাবে কি
-কখনও পেটায়??
আমরা জাতি হিসাবে বড্ড অসভ্য
এ দেশটাকে আমরা আমাদের কারণে
বিশ্ব দরবারে করে তুলেছি চরম নির্লজ্জ….
এমন দু বা তিনটি কথায় সবাই নীরব সবাই ভদ্র
ভিমরুলীদের হানা বুঝি হলো এবার স্তব্ধ
আসুন না এমন বিবেক সচেতন কর্তব্য বোধে
প্রতিকার করি প্রতিহত করি চোখের সামনে দিব্যি
-যখন, ঘটে কোন অন্যায়।
আসুন না হয়ে এমন প্রতিবাদী আমি
আমাদের দেশটা আমরা গড়ি
মিলে তুমি-আমি-আমরা সবাই।

সত্যের প্রদীপ,

মোহাম্মদ হাবিবুল্লাহ,

 

সত্যের প্রদীপ জ্বলে উঠে,

চতুর্দিকে মিথ্যার আঁধার।

ধৈর্য্য ধরে কার্য্য চালাও,

ভীত হওয়ার নাই দরকার।

মিথ্যার ঢেউ যতই আসুক,

সত্য কভু হারায় না।

কুৎসার সাঝ দিয়ে কভু,

ন্যায়ের সূর্য ঢাকা যায় না।

বিপদে যিনি পাশে দাঁড়ায়,

দুঃসময়ে বাড়ায় সাহায্যের হাত।

তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার,

থেমে যাবে কি সত্যের প্রভাত?

অন্যকে কিছু বলার আগে,

নিজের কথা ভাবতে হয়।

আপন কর্মের চিন্তা করিলে,

পরকে বলা সহজ নয়।

নেশার ঘোরে হয়ে বিভোর,

মাদক প্রতিবাদের করে কাজ।

তারা গড়তে পারবে কভু ,

মাদক মুক্ত দেশ বা সমাজ।

চুরির যদি অভ্যভাস থাকে,

কাউকে সত্য মনে হয় না।

আত্মসাৎ কারী নেতা কভু

আমানত কারীকে মানে না।

 

গুজব ছড়ানো সহজে চলে,

সত্যের আলো ধীরে ধীরে জ্বলে।

অপবাদ করে সু কৌশলে,

বিবেক শেষে সত্য বলে।

 

নেতার সম্মান রক্ষা করে,

সত্য পথের হাত ধরে।

মিথ্যার প্রতিবাদ করিলে,

সত্যের প্রদীপ ধীরে ধীরে জ্বলে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd