বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে    সাংবাদিকদের সাথে মতবিনিময় পূর্বধলার ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা।। গ্রেপ্তার-১ সওজ ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আমিন পূর্বধলা কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ ।। অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন নেত্রকোনায়  সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ উদ্বোধন   কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার কলমাকান্দায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ    করেছে  বিজিবি নেত্রকোনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে  সমন্বয় সভা অনুষ্টিত দুর্গাপুরে শপথ বাক্য পাঠ করান  ডেপুটি স্পীকার

পূর্বধলার ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা।। গ্রেপ্তার-১

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ পঠিত

 

র্পুবধলা প্রতিনিধি ঃ আলোচিত ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামের এক ব্যক্তিকে  ৬ অক্টোবর রোজ মঙ্গলবার  রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।,

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।পুলিশ সুত্রে জানা যায় রফিকুল ইসলাম মাদানীর নাম ও পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রায় দুই বছর ধরে প্রতারণা চালিয়ে আসছিল। তারা ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর অংশগ্রহণের কথা বলে আয়োজকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়।,

পরবর্তীতে  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় তাঁর আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।পুলিশ আরো জানায়  প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুরুজ্জামান ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করতেন, যেখানে রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘শালিকা’ হিসেবে পরিচয় দিতেন।,

এরপর ওয়াজ মাহফিলের তারিখ ও ফরম দেয়ার কথা বলে যোগাযোগকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন জানান,তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধসহ পূর্বের আরও তিনটি মামলা রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd