মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে শপথ বাক্য পাঠ করান  ডেপুটি স্পীকার ফ্যামিলি কার্ড   গরিব ও প্রান্তিক মানুষদের দেয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের আন্দোলন ও বিদ্রোহের অভিযোগ মোহনগঞ্জে ৩০ ডাক্তার-নার্সকে শোকজ কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত  পুলিশ সদস্যের মৃত্যু  কলমাকান্দা সরকারি কলেজে  নবীন শিক্ষার্থীদের বরণ নেত্রকোনায়  নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে  প্রশিক্ষণ নেত্রকোনার এন আকন্দ  মাদ্রাসার প্রভাষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর  ভিডিও     আবশ্যক দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীর ইন্তেকাল কেন্দুয়ায় লরির ধাক্কায় ঔষধ প্রতিনিধি নিহত,লরিসহ চালক আটক

দুর্গাপুরে শপথ বাক্য পাঠ করান  ডেপুটি স্পীকার

শাহীন মিয়া
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

 

 

শাহীন মিয়া , দূর্গাপুর প্রতিনিধি ঃ আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো, দেশের প্রতি অনুগত থাকিব ,দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদায় সচেতন থাকিবো, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সব সময় নিয়োজিত রাখিবো । ,

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নেত্রকোনা-১ ( কলমাকান্দা-দূর্গাপুর ) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ২৮ সেপ্টেম্বর রোজ  সোমবার নেত্রকোনা জেলার র্দুগাপুর  পৌর এলাকার   বিদ্যানিকেতন  স্কুলের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব শপথ বাক্য পাঠ করান । ,

ডেপুটি স্পীকার আরো শপথ পাঠ করান   আমাদের আশে পাশে কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করবো ,সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিবো, দেশের  প্রচলিত সকল আইন মানিয়া চলিবো, হে প্রভু হে আল্লাহ হে সৃষ্টি কর্তা আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন শক্তিশালী ও আদর্শ এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন বলে শপথ বাক্য শেষ করেন  তিনি ।,

দুর্গাপুর  উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ সাদাত এর  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে  ওসি খন্দকার শাকের আহম্মেদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিডি ক্লিন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া  দুর্গাপুর পৌরসভার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন,  বিদ্যানিকেতন স্কুলের ছাত্র ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, দুর্গাপুর পৌরসভার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন  কার্যক্রমের শুভ উদ্বোধনীসহ বিভিন্ন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কর্মসূচীর শুভ সূচনা করেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল  ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd