রাকিব মিয়া, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি নেত্রকোণার কলমাকান্দা সরকারি কলেজে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।২৪ সেপ্টেম্বর কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন কলেজের সহকারী অধ্যাপক লুৎফুর রহমান ।,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার চন্দ্র বণিক অধ্যক্ষ সরকারি কলেজর বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ।উপাধ্যক্ষ মোজাম্মেল হক বক্তব্য রাখেন কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ আহমেদ উনি ।বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।আলোচনা সভায় বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “কেবল পাঠ্যবইয়ের অধ্যয়ন নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।,
তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”সভা শেষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণি ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, করেন শিক্ষার্থীরা।
Leave a Reply