রাকিব মিয়া,কলমাকান্দা প্রতিনিধি:নেএকোনা জেলার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল । ,
ফ্যামিলি কার্ড তালিকাভুক্তির ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা না করে সমাজের সবচেয়ে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে তিনি জানান, সরকারি কাজে দুর্নীতির প্রমাণ মিললে নিজ রাজনৈতিক দলের নেতাকর্মী হলেও তার বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেয়া হবে।২৭ সেপ্টেম্বর কলমাকান্দা উপজেলা পরিষদ হল রুমে ফ্যামিলি কার্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে দেয়া নির্দেশনামূলক সভায় তিনি শুধু প্রশাসনিক নির্দেশনাই দেননি, বরং তুলে ধরেছেন বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের রূপরেখা।,
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।তিনি সতর্ক করে বলেন, “আমি নিজে একজন আইনজীবী; কেউ অনিয়ম করলে দলের নাম ভাঙিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। স্বজনপ্রীতি বা চাঁদাবাজিতে জড়িত থাকলে আমি নিজে বাদী হয়ে মামলা করব।” এ প্রসঙ্গে চাঁদাবাজির অভিযোগে শ্যামগঞ্জে ছাত্রদলের এক নেতার বহিষ্কার ও মামলার নজির তুলে ধরে তিনি জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের নীতি ‘জিরো টলারেন্স’।
Leave a Reply