শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে    সাংবাদিকদের সাথে মতবিনিময় পূর্বধলার ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা।। গ্রেপ্তার-১ সওজ ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আমিন পূর্বধলা কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ ।। অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন নেত্রকোনায়  সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ উদ্বোধন   কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার কলমাকান্দায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ    করেছে  বিজিবি নেত্রকোনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে  সমন্বয় সভা অনুষ্টিত

দুর্গাপুরের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৬ পঠিত

 

 

 

 

 

দুর্গাপুর সংবাদদাতা ঃ নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে  সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানোর জন্য বিধি: মোতাবেক শোকজ দেয়া বলে জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ।,

৪ অক্টোবর  সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন, কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষবিদ এডভোকেট এম এ জিন্নাহ্।গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।  তাঁকে সাময়িক অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত কার্যকর করার জন্য সর্বসম্মতি সিদ্ধান্ত নেয়া হয়েছে।,

 

অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান কলেজ পরিচালনা পর্ষদের সদস্যগণ।

সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবিতে  প্রায় ৫ দিন ধরে কলেজ শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। গভর্নিং বডির দ্রুত সিদ্ধান্তের পর শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন। ফলে আজ থেকে কলেজে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তিতে ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকগণ।,

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের প্রতিনিধিগণ বলেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুধু সাময়িক অব্যাহতি নয়, তাকে স্থায়ীভাবে বহিস্কারের জোর দাবী জানাচ্ছি আমরা। পাশাপাশি কলেজের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্য বলেন, সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। তিনি বেতন তোলেন মহিলা কলেজ থেকে কাজ করেন ওনার বাবার নামীয় মাফিজ উদ্দিন তালুকদার কলেজের হয়ে।,

মহিলা কলেজকে অচল করে রাখার পায়তার করে যাচ্ছে প্রতিনিয়ত। কলেজের নানা অনিয়ম সহ তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই সুন্দর ভাবে কলেজটি পরিচালিত হউক। যেকারনে পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছি। অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানতে, ওনার মুঠোফোনে কল দিলে ওনার ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd