মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুরী প্রতিনিধি :নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে ১০ নভেম্বর নিজ এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ পরশ আলীর ছেলে মোঃ কবীর মিয়া (৩৫) এলাকার রাস্তা বন্ধ করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল করে। ,
দেশ ও সমাজের শান্তি শৃঙ্খলা বঙ্গ করা এবং দেশের মানুষকে অস্থিতিশীল পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি করার লক্ষ্যে একত্রিত হয়ে রাষ্ট্র বিরোধী কাজ করার অপরাধে তাকে আটক করা হয়। সে মেন্দিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
Leave a Reply