রাকিব মিয়া,কলমাকান্দা প্রতিনিধিঃ অক্টোবর ২০২৬ মাসে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ স্বীকৃতি পাওয়ার পর ওসি মো. সোহেল রানা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, সবার দোয়া ও সহযোগিতায় এবং কলমাকান্দা থানার সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় তিনি এ পুরস্কার পেয়েছেন। এ অর্জন তাঁর একার নয়, বরং থানার সব সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল।,
পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পুলিশের এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply