শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

কেন্দুয়ায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৩৬ পঠিত

বিশেষ  প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়ার বিরোদ্ধে চলমান এইচএসসি পরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে এডমিট কার্ডের জন্য ৮শ টাকা করে নেয়াসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে মানবন্ধন করেছেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ৬ মে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ভূঁইয়ার বিরোদ্ধে ২৬টি অভিযোগ তোলা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কাজিম উদ্দিন খান কাজল, অভিভাবক সাইদুল ইসলাম, মজিবুর রহমান, বুলবুল আহমেদ, মোস্তাফিজুর রহমান, ফজলু মিয়া, সোহরাব মিয়া, শিক্ষার্থী রাকিব হাসান, ইমন, শামীম, তোফাজ্জল, আরিফুল প্রমূখ। শিক্ষার্থীরা জানান, আমাদের প্রধান শিক্ষক কামরুজ্জামান স্যার এসএসসি পরীক্ষার্থীর প্রবেশ পত্রের জন্য (এডমিট কার্ড) ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৮শ টাকা করে নিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও কোন কাজ হচ্ছে না।

এছাড়া ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা নিয়ে ছিলেন, তাই আমরা আমাদের টাকা ফেরত ও স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। এ ব্যাপারে প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সব অভিযোগ মিথ্যা। আমি অতিরিক্ত কোন টাকা নিইনি। একটি কূচক্রি মহল আমার বিরোদ্ধে লেগেছে। তারাই আমাকে বেকায়দায় ফেলতে শিক্ষার্থী ও অভিভাবকদের দিয়ে এই সব করাচ্ছেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd