শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

মদনে কৃষি বিষয়ে কৃষকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৭৭ পঠিত

 

বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার মদনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “প্রকল্পের কার্যক্রমসমূহের বাস্তবায়নের অগ্রগতি এবং কর্মপরিকল্পনা” বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  মদন উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রমানিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। হাওর উপজেলা মদনের স্থানীয় কৃষকদের অংশগ্রহণে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মফতি আনোয়ার হোসেন, গোবিন্দ্রশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন ও মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ,কৃষক নুরুল হুদা,কৃষক মোশাররফ হোসেন বাবুল পমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

কর্মশালায় হাওরাঞ্চলের একমাত্র ফসল ধান ছাড়াও সময়োপযোগী পাট,সরিষা, ভুট্টা, বাদাম,গম,মিষ্টি কুমড়াসহ বিভিন্ন কৃষি চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd