বিশেষ প্রতিনিধি : উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্র নেত্রকোণার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ ১০ অক্টোবর নেত্রকোণা শহরের বিএডিসি ফার্ম প্রাঙ্গনে ও ষড়ঋতু ক্যাফে এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ওসমান ফুল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম খান, সদস্য মাহফুজুল হক, ইফতেকার উদ্দিন মাসুদ, সারোয়ার পারভেজ বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এই সংগঠনটি ১০ অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৫ বছরে পদার্পন করেছে বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিক। সংগঠনটি শরীর চর্চায় অন্যন্য ভূমিকা রাখছে।
Leave a Reply