সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কলমাকান্দায় ২ ভুয়া পুলিশ আটক

রাকিব মিয়া
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৪ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে এনে কলমাকান্দায় আটকে রাখার অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মোঃ সিজন মিয়া (৩৫) ও মোঃ সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবকের নাম সোহরাব হোসেন (২৮)। তিনি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ ওয়ারেছ আলী।স্থানীয় সূত্রে জানা যায়,৭ জুন সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়।

পরে দুপুরের দিকে স্থানীয় জনতা মোঃ সিজন মিয়া ও মোঃ সুজাত মিয়াকে এবং তাদের সঙ্গে থাকা সোহরাব হোসেনকে আটক করে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। তবে এ সময় পুলিশ পরিচয়দানকারী আরও কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আটক দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক এবং বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd