সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর

নেত্রকোণায় ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৮৭ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ  একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. হাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ এবং এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান। এছাড়া বক্তব্য রাখেন মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং পরিবেশকর্মী ও এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী।

বক্তারা একবার ব্যবহার্য প্লাস্টিকের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে মতামত প্রকাশ করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd