বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা  মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার খালিয়াজুড়িতে জুলাই শহীদ দিবস পালিত কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত নেত্রকোণায় জুলাই শহীদ দিবস পালিত

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২১৮ পঠিত

 

বিশেষ  প্রতিনিধি ঃ বাংলাদেশ  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবুর উপর হামলার অভিযোগ উঠেছে। এতে নেত্রকোনাসহ দেশের  বিভিন্ন জেলার  সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।৫ জুন পৌর শহরের কাটলী এলাকায় তাঁর নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে বলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শাওন ও সৈকত নামে ২ ব্যক্তি তাদের সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে সারোয়ার পারভেজ বাবুর বাসভবনে এসে অতর্কিত হামলা চালায়। ,

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিক সংগঠনের জেলা সভাপতির উপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।,

নেতৃবৃন্দ আরও বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।,

”এ ঘটনার পরপরেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটানাস্থল পরির্দ্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাংবাদিক মহলের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

 

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd