মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

মোহনগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভুয়া রোগীর নামে এম্বুলেন্সের অবৈধ ব্যবহার

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬ পঠিত

 

 

 

মোহনগঞ্জ  সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জে ভুয়া রোগী সাজিয়ে দিনকে দিন হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ ব্যবহার বাড়ছে। বিশেষ করে নেত্রকোণা কিংবা ময়মনসিংহ সহজে যাতায়াতের জন্য ডাক্তার ও অন্যান্য কর্মকর্তারা এমনটি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ রোগীরা এম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে।,

জানা গেছে, ৩০ নভেম্বর ওই কায়দায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম নেত্রকোণা যাওয়ার পথে মোহনগঞ্জ পাইলট স্কুল সংলগ্ন রাস্তায় স্থানীয়রা এম্বুলেন্স আটক করে। এক পর্যায়ে সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ডাঃ মোঃ মোমেনুল ইসলাম এম্বুলেন্স থেকে নেমে পালিয়ে যান।,

ঘটনার অনুসন্ধানে জানা গেছে, ৩০ নভেম্বর  মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে গর্ভবতী রোগীনী লিমা (২০), স্বামী ঃ মাসুম, মোহনগঞ্জ সদর ওই ঠিকানা দিয়ে এম্বুলেন্স সেবা নেয়া হয়। এসময় কর্তব্যরত ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাহজাহান সিরাজ জরুরী বিভাগে কর্মরত ছিলেন। তারা ২ জনই গর্ভবর্তী রোগীনী লিমার পেটের পানি ভাংছে এই তথ্য যোগ করে ৯৬২/১নং ক্রমিকে রোগীকে সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে রেফার্ড করা হয়।,

অথচ ২ঘন্টা ব্যাপী অনুসন্ধান চালালেও ওই রোগীনীর কোন তথ্য উপাত্ত পাওয়া যায়নি। বাস্তবে এ ধরনের রোগীর কোন অস্থিত্ব নেই। এ বিষয়ে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাহজাহান সিরাজ বলেন, ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক এর  মৌখিক নির্দেশে আমি এ কাজ করেছি।,

মেডিকেল অফিসার ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক বলেন, আমি এম্বুলেন্সের ড্রাইভার মাসুমের কথামত রোগী সেবা দিয়ে রেফার্ড করার জন্য দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাহজাহান সিরাজকে বলেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম বলেন, আমার নিয়মিত গাড়ী নষ্ট থাকায় এম্বুলেন্স ব্যবহার করি। এটি আমার অনিয়ম বলেই এম্বুলেন্স থেকে নেমেই উধাও হয়ে যান।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd