খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের স্থায়ী বাসিন্দা ও প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ ( ৭৮) ২৪ জানুয়ারি নেত্রকোনা মোক্তারপাড়া নিজ বাসায় অসুস্থ জনিত কারণে ইন্তেকাল ফরমায়েছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি ০৪ ছেলে ০১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান । ২৪ জানুয়ারি মোক্তারপাড়া বড় মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং ২৫ জানুয়ারি প্রকাশনাথ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
Leave a Reply