কেন্দুয়া প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধিন আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের এন্ট্রাস মিয়া (৫০) নামে একজন বিষপাণে আত্মহত্যা করেছেন।তিনি সিংহেরগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে, ২৭মার্চ এন্ট্রাস মিয়া বাড়িতে বিষ পান করে। প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান এন্ট্রাস মিয়া। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply