শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১

কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ পঠিত

 

 

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতার নামে ইস্যুকৃত বিএডিসির বীজ ও সার ডিলারের লাইসেন্স ব্যবহার করে অন্য ব্যক্তির সার ও বীজ বিক্রির  অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি জানাজানির পর উপজেলা কৃষি বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে।,

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিতপুর বাজারের একটি বিএডিসির বীজ ও সার ডিলার লাইসেন্স (নং-৭২৪৭৯৪-০২) রফিকুল ইসলামের নামে ইস্যুকৃত। স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম সান্দিকোণা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সংরক্ষিত মহিলা আসনের  সাবেক সংসদ সদস্য অপু উকিলের ঘনিষ্ঠ সহযোগী।অভিযোগ রয়েছে, বর্তমানে ওই লাইসেন্স ব্যবহার করে সান্দিকোণা ইউনিয়নের চড় খিদিরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আব্দুল খালেক বিএডিসির সার ও বীজ বিক্রি করছেন।,

৩ আগস্ট সরেজমিনে গেলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের এক নেতার নামে থাকা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা টিক না। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, “যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রায় দুই বছর ধরে পলাতক। তার নামে থাকা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত দুঃখজনক। ,

বিষয়টি তদন্ত করে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”অভিযুক্ত আব্দুল খালেক বলেন, “গত জুলাই মাস থেকে আমি রফিকুল ইসলামের লাইসেন্স ব্যবহার করে বিএডিসির সার ও বীজ বিক্রি করছি। উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান (মহসিন)-এর নির্দেশে এবং সংশ্লিষ্টদের জানাশোনার মধ্যেই আমি এ ব্যবসা পরিচালনা করছি।,

”তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান (মহসিন) বলেন, “যিনি লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করছেন, তিনি আমার কেউ নন। কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে, তা হলে তা সম্পূর্ণ ভিত্তিহীন।”এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, “লাইসেন্সধারীর কর্তৃক পত্রের ভিত্তিতে আব্দুল খালেক সার বিক্রি করছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd