বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব

কামরুল ইসলাম রতন
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ পঠিত

 

কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিলম্বে আসা এবং নির্ধারিত সময়ের পূর্বেই অফিস ত্যাগ করার দায়ে ১২জন ডাক্তারকে বৃহস্পতিবার কৈফিয়ত তলব করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম ওই কৈফিয়ত তলব করে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারগণ সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার কথা। কিন্তু তারা ওই সময়সূচি অনুসরণ করেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম কৈফিয়ত তলবের চিঠিতে বলেন, “বার বার লিখিত ও মৌখিকভাবে নির্দেশ দেয়ার পরও কোন উন্নতি পরিলক্ষিত হয়নি। যা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও ক্লিনিক্যাল সেবার শৃঙ্খলা পরিপন্থি।”

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমও ডাঃ দ্বীজেশ রঞ্জন ভৌমিক, সহকারী সার্জন ডাঃ পার্থ সরকার, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ মৌমিতা দাস, সহকারী সার্জন ডাঃ মোঃ সায়েম, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ পার্থ প্রতিম সেন, মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স) ডাঃ মেহেদী হাসান পিয়াস, মেডিকেল অফিসার (গাইনী এন্ড অবস্) ডাঃ অন্তিম হাসান, মেডিকেল অফিসার (র্সাজারী) ডাঃ রাকিবুল ইসলাম, মেডিকেল অফিসার (মেডিসিন) ডাঃ শাকিল আহম্মেদ সৌরভ, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ জয়া রানী দেবনাথ, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ লিজা সরকার এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) নাজমূল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে কৈফিয়ত তলবের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এর আগে জেলা সিভিল সার্জন মোহনগঞ্জের ৭জন ডাক্তারকে শোকজ করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd