শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ  ‘সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট উপজেলার রোয়াইলবাড়ি বাজারের ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উদ্বোধন শেষে এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। সংগঠনের ‘ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট’-এর আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মো. মুখলেছুর রহমান ভূঁঞার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা আক্তার , সংগঠনের ডিরেক্টর অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান ভূঁঞা এবং ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd