বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি অটোরিকশার চালক আকিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করে ৩০ জুলাই  আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৯ জুলাই উপজেলার নৈহাটি বাজার থেকে সিএনজি ভর্তি টায়ারসহ আকিকুলকে আটক  করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়।চালক আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল পুলিশকে জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি ২ টি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম  জানান, অটোরিকশার চালক আকিকুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd