মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

পাবনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮৩২ পঠিত

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুনতাজ আলীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী উম্মাত আলীর সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুনতাজ আলী।

এ সময় মুনতাজ আলী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘জনগণের চাওয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আসন্ন মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। গত ১৩ ডিসেম্বর দুপুর ১টায় আমার সমর্থক ও কর্মীরা টেবুনিয়া সিড গোডাউন সংলগ্ন মোড়ে পোস্টার লাগাতে যায়। ওই সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উম্মাত আলীর সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমার কর্মী চান মিয়া গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘোষপাড়ায় বহিরাগত সন্ত্রাসীর নেতৃত্বে হামলায় আমার চাচা শ্বশুর আব্দুল রহিম শেখ ও তার ছেলে আসাদুজ্জামান রানা আহত হয়। আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

মুনতাজ আলীর অভিযোগ, একটি মহল সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত সমর্থক ও কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। মালিগাছায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নির্যাতন প্রতিরোধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুনতাজ আলী।

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী উম্মাত আলী বলেন, এ সব অভিযোগের ভিত্তি নেই। মালিগাছা ইউনিয়নে কোথাও হামলা বা ভাঙচুর হয়নি। মুনতাজ আলী নৌকার বিজয় নিশ্চিত দেখে অপপ্রচার চালিয়ে ফায়দা লুটতে চাচ্ছেন। কিন্তু মিথ্যা কথা বলে ভোট পাওয়া যায় না।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি