বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ভালো-মন্দ কাজ কোনটি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৬৬৭ পঠিত

জননেত্র ডেস্ক: মানুষের ভালো ও মন্দ কাজ কোনটি? সে সম্পর্কে হাদিসে পাকে একাধিক উপমা এসেছে। নবিজী বলেছেন, যে মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় কাজ করবে এবং লোকজন তাঁকে ভালো কাজের জন্য ভালোবাসবে; এটা ঈমানদার ব্যক্তির জন্য আগাম সুসংবাদ। মানুষের ভালো কাজ ও মন্দ কাজের উপমাগুলো হচ্ছে:



হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললামকোনো ব্যক্তি কেবল আল্লার সন্তুষ্টির আশায় কাজ করে এবং লোকজন তার সেই কাজের জন্য তাকে ভালোবাসে (এটি কী?) তিনি বললেন, ‘এটা তো ঈমানদার ব্যক্তির জন্য আগাম সুসংবাদ।’ (ইবনে মাজাহ, মুসলিম, মুসনাদে আহমাদ)

ভালো মন্দ কাজের উপমা

১. হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললো, আমি কিভাবে জানবো- যখন আমি ভালো কাজ করি এবং যখন আমি মন্দ কাজ করি? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘যখন তুমি তোমার প্রতিবেশিদের বলতে শুনবে যে-

তুমি ভালো কাজ করেছোতবেই তুমি ভালো কাজ করেছো। আর যখন তুমি তাদেরকে বলতে শুনবে যেতুমি মন্দ কাজ করেছোতবেই তুমি মন্দ কাজ করেছো।’ (ইবনে মাজাহ, মুসনাদে আমাদ, মিশকাত)

২. হযরত কুলসুম আল-খুযাঈ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘এক ব্যক্তি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসুল! আমি ভালো কাজ করলে কিভাবে জানতে পারবো যে, আমি ভালো কাজ করেছি এবং মন্দ কাজ করলেই বা কিভাবে বুঝবো যে,আমি মন্দ কাজ করেছি?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘যখন তোমার প্রতিবেশি বলে যেতুমি ভালো কাজ করেছোতবেই তুমি ভালো কাজ করেছো এবং যখন তারা বলে যেতুমি মন্দ করেছো তবেই তুমি মন্দ কাজ করেছো।’ (ইবনে মাজাহ, মিশকাত)

. এমনকি মৃতব্যক্তিদের মধ্যে কারা ভালো বা জান্নাতি আবার কারা মন্দ জাহান্নামি তাও বর্ণনা করেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে



হযরত আবু যুহাইর আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবাওয়াহ বা বানাওয়াহ নামক স্থানে আমাদের উদ্দেশে ভাষণ দেন। রাবি বলেন, নাবাওয়াহ তায়েফের একটি স্থানের নাম। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘অচিরেই তোমরা জান্নাতি এবং জাহান্নামিদের পৃথকভাবে চিনতে পারবে। তারা জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল! তা কিভাবে?

তিনি বললেনভালো প্রশংসা খারাপ প্রশংসার দ্বারা; তোমরা যে মৃতের প্রশংসা করবে সে জান্নাতি এবং যে মৃতের দুর্নাম করবে সে জাহান্নামি। আর তোমরা (পৃথিবীতে) পরস্পরের বিরুদ্ধে আল্লাহর সাক্ষীও বটে।’ (ইবনে মাজাহ)- এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd