বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সচেষ্ট ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আবশ্যক খালিয়াজুরীর ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন বাবর নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোণায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

কেন্দুয়ায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে শিশু শিক্ষার্থী নিহত, আহত ৫

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫০০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল ও অবৈধ টমটম গাড়ির সংষর্ঘে আইরিন আক্তার তুলি নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তুলির দুই সহপাঠিসহ আরও ৫ জন। গতকাল রবিবার বিকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত তুলি কেন্দুয়া পৌরশহরের চকপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় আদমপুর খান এন্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা হল-তুলির সহপাঠি চকপাড়া গ্রামের জানু মিয়ার মেয়ে তাহমিনা, একই গ্রামের রাশেদুলের মেয়ে মীম, মোটরসাইকেল আরোহী মাহবুব, কামরুল ইসলাম ও টমটম চালক জসীম। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রবিবার বিকালে স্কুল শেষে বাড়ি ফিরছিল ঐ শিশুরা। পথে মোটরসাইকেল ও টমটম গাড়ির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল ও টমটমের ধাক্কায় ওই তিন শিশু শিক্ষার্থী আহত হয়।

আহত হয় মোটরসাইকেলটির দুই আরোহী ও টমটম চালকও। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় শিশু তুলি ও টমটম চালক জসীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তুলির মৃত্যু হয়। এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূঘর্টনা কবলিত মোটরসাইকেল ও টমটম গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd