বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

খালিয়াজুরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪২৪ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ-:নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুসির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুলাই রাতে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মুক্তার তার মা ও বোনের সঙ্গে কথার কাটাকাটি করছিলেন তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে। তারপর এ কথার কাটাকাটিতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার।

খালিয়াজুরীর লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দেয়নি বলে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd