বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

নেত্রকোনায় চেয়ারম্যান পদে ৩ ।। সদস্য পদে ৬০ জনের মনোনয়ন দাখিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৮ পঠিত

বিশেষ প্রতিনিধি: আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ৭৫’ এর প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য. জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক , জেলা পরিষদের সাবেক সদস্য আসমা আশরাফ ও স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বীরমুক্তিযোদ্ধা আবু ফরিদ খানের ছেলে সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নেত্রকোনা ব্যবস্থাপক আবু সাঈদ খান জ্যোতি।

এ ছাড়া জেলার ১০ উপজেলায় ১০জন সদস্যের বিপরীতে ৪৬জন ও তিনজন নারী সদস্যের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছে। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি