বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মোহনগঞ্জে প্রাইমারি স্কুলে শিক্ষক গড় হাজির থাকায় শোকজ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪৯৪ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা :নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল ইসলাম আহমদ এর বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর শোকজ করা হয়েছে।

১১ অক্টোবর মোহনগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার স্বাক্ষরিত চিঠিতে তিন কর্ম দিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নোটিশ প্রদান করেছেন।জানা যায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর খোলার প্রথম দিন ১০ই অক্টোবর সোমবার বিনা অনুমতিতে বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল ইসলাম আহমদ বিনা অনুমতিতে বিদ্যালয় অনুপস্থিত থাকেন।

অভিবাবকের পক্ষ থেকে বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করা হলে মোহনগঞ্জ উপজেলা শিক্ষা অফিস খোঁজখবর নিয়ে সত্যতা পান । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ কর্তৃপক্ষ বরাবরে কেন সুপারিশ করা হবে না মর্মে তা পত্র প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য চিঠি প্রদান করেন সংশ্লিষ্ট শিক্ষককে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd