বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪১৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় নানা কর্মসূচীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা,ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্টিত হয়। দিবসটির এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল,‘দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা।



এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।



পরে মোক্তারপাড়া মাঠে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন সেখানে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন,জেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা রুহুল আমীন ,রেড ক্রিসেন্ট সেক্রেটারী স্টারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্রেসক্লাব সেক্রেটারী এম,মুখলেছুর রহমান খানসহ অন্যরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd