শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

কলমাকান্দায় ১২ জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৩৪ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ ষোল হাজার সাতশত নব্বই টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার সকালে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আসামীদের নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে ব্রীজ সংলগ্ন একটি ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো – উপজেলার কলমাকান্দা ইউনিয়নের মো. সাজল মিয়া (৩৮), মো. আল মামুন (২৫), মো. আল আমিন (৩৬), মো. হানিফ মিয়া (৪৫) ও রংছাতি ইউনিয়নের মো. ফারুক মিয়া (৩০), মো. আইনল হক (২৫), মো. আরাফাত হোসেন মৌলা (৩৪), মো. উজ্জ্বল মিয়া (২৮), মো. রিপন মিয়া (৩৫), মো. আমিরুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (৩০) ও মো. তারেকুজ্জামান (৩২) ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৭৯০/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে আসামীদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd