বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

মোহনগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫২ পঠিত

 

 

 

মোহনগঞ্জ  সংবাদদাতা।নেত্রকোনা জেলার মোহনগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।১৯ সেপ্টেম্বর মোহনগঞ্জ মহিলা কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২২-২৩ শিক্ষা বর্ষ স্নাতক এর শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৪ -২৫ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান । দুই টি পর্বের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  বিএনপি  মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল  হেলাল তালুকদার, উপজেলা জামায়্তের আমির হামিদুল্লা তালুকদার,  পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস সাদী  চৌধুরী অপু ।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন রতন চন্দ্র দেবনাথ, হাবিবুর রহমান, তাপস কুমার সরকার, রায়হান আক্তার লাকি প্রমুখ । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম রতন, আবুল কাসেম আজাদ, হাফিজুর রহমান চয়ন।দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd