বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

কেন্দুয়া সরকারি কলেজে পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন : বিপাকে পরীক্ষার্থীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজে বিএম শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন করায় বিপাকে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা । জানা যায়, সোমবার সকাল ১০টায় বিএম এর পরীক্ষা হওয়ার কথা ছিলো । পরীক্ষার্থীরা যথা সময়ে গিয়ে হাজিরও হোন । কিন্তু পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়ে দেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১টায় । এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিপাকে পড়েন ।

একজন পরীক্ষার্থী বলেন, হঠাৎ করেই সময় পরিবর্তন করায় একটু সমস্যা হয়ে গেলো । যে প্রস্তুতি নিয়ে এবং স্পীড নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, তা অনেকাংশেই বাধাগ্রস্ত হলো । অভিভাবকদের একজন বলেন, এই পরিবর্তনের প্ল্যানটা আগে করলেই ভালো হতো । এই সময় পরিবর্তনটা ছেলে -মেয়েদের মানসিক চাপ সৃষ্টি করবে ।

বিএম এর শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমাদের ভবন সংকটের জন্যে এই সমস্যাটা হয়েছে । জেনারেল শিক্ষার্থীদেরও পরীক্ষা রয়েছে । তিনি আরো বলেন, পরীক্ষার সময় পরিবর্তনের নোটিশ আগে জানিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠেনি । এ বিষয়ে কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদে থাকা দায়িত্ব পালনকারী ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল মালেক মুঠোফোনে জানান, জেনারেলের পরীক্ষা থাকায় সময়সূচি পরিবর্তন করা হয়েছে । তবে সবকিছু এখন স্বাভাবিক আছে ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি