বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।
১২ মে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি। রফিকুল ইসলাম মাদানী বলেন, আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না।
সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দ্বায়বদ্ধ। পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল।
Leave a Reply