শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

মোহনগঞ্জে এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্রে মোবাইলঃ ৪ পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৭১ পঠিত

মোহনগঞ্জ  প্রতিনিধিঃ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন পরীক্ষার্থীকে পরীক্ষার প্রথম দিনেই বহিষ্কার করা হয়েছে।  তারা হলো কারিগরি শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচএসসি ) সমমানের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী । মোহনগঞ্জ কারিগরি ও বানিজ্য কলেজের কেন্দ্র সচিব অধক্ষ্য মোঃ গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন, এ বছর মোট পরীক্ষার্থী ৩৪৮ জনের মধ্যে উপস্থিত ৩২৪ জন ছিল । তার মধ্যে অনুপস্থিত ২৪ জন পরীক্ষার্থী । পরীক্ষার কক্ষে মোবাইল ব্যবহার ও নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থীকে  ।

বহিষ্কারকৃতদের মধ্যে ১ জন মুক্তি বিএম কলেজের শিক্ষার্থী ও শহীদ সৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন। মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহি  ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম , এ কাদের ।  শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীর তিন শিক্ষার্থীদের মধ্যে ১ নং কক্ষ রোল নং ৭৫৮৭৭২, ১১ নং কক্ষ  রোল নং ৭৫৮৬০১, ১২ নং কক্ষ রোল নং ৭৫৮৬৪২ । মুক্তি বি,এম কলেজের শিক্ষার্থী ২ নং কক্ষ রোল নং ৭৫৭৮০২ । মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্র বাংলা-২ বিষয়ে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোন এবং অবৈধ কাগজ থাকার দায়ে ২৬ জুন তারিখে পরীক্ষা কেন্দ্র থেকে উক্ত চারজন কে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম , এ কাদের পরীক্ষায় অনিয়মের কারণে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্র সচিব গিয়াস উদ্দিন আহমেদ বলেন, মোবাইলের ব্যাপারে আমরা সতর্ক করলে শিক্ষার্থীরা বিভিন্ন অজুহাত দেয় । অবশেষে নির্বাহী  ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে এসে কক্ষ পরিদর্শনে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করে চারটি মোবাইল উদ্ধার করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd