সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৩৪ পঠিত

দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ।

এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছে । দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। তাদের বাড়ি, ঢাকা, নারায়নগঞ্জ, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম। আটককৃতরা ভারতের দিল্লীতে কাজের জন্যে যায়। তাদেরকে দিল্লীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে বুধবার দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে আনা হয়। পরে তাদেরকে আজ ভোরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ।

ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল, সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। বিজিবির অফিসিয়াল প্রক্রিয়া শেষে আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd