বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬১৫ পঠিত

 

খালিয়াজুরী প্রতিনিধি- নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ১১ আগস্ট সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয় । জানা যায়, গাজিপুরের দৈনিক প্রতিদিন কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী বাহিনী ০৭ আগস্ট কুপিয়ে হত্যা করে। তার বিচার দাবিতে, তাছাড়া সারা দেশে সাংবাদিকদের উপর হামলা, অত্যাচার, নির্যাতন বন্ধের প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ’র  সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্য সচিব সুহান বিন নবাবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান রনি , সাংবাদিক আবুল কালাম , ইসলামী আন্দোলনের সভাপতি, হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লাহ। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইকবাল হাসান, সাংবাদিক সেলিম মিয়া,  খালিয়াজুরী সদরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম তালুকদার,  সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল হক তালুকদার রিকন, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহফুজুল হক, উলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, হেফাজতের নেতা মাওলানা ইয়াছিন আল  ইমদাদ ও ছাত্র শিবির সভাপতি মোঃ রাসেল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd