মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্বধলায় কালব এর নির্বাচনে চেয়ারম্যান মোস্তফা  -সেক্রেটারি নিলয়  খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় মদসহ আটক ১ নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

বারহাট্টায় ২জন সাংবাদিক সংবর্ধিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৫২ পঠিত

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি পদে পূর্ণরায় আলহাজ¦ এম. মোখলেছুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক- ১ ফেরদৌস আহমাদ বাবুল’কে পূর্ণরায় একই পদে নির্বাচিত করায় উভয়কে সংবর্ধিত করা হয়েছে। শুক্রবার বিকালে বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে বারহাট্টা প্রেসক্লাব ভবনে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় প্রদানের আয়োজন করা হয়। বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমাদ বাবুলের সভাপতিত্বে¡ ও সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শফিক, সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, আফজল হোসেন, মামুন হাসান কৌশিক, মুখলেছুর রহমান হীরা, প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন খান, শাহজাহান, নিলয় দেবনাথ প্রমুখ। বক্তারা জানান, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকতায় উভয়ে বিশেষ অবদান রাখায় আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। আলহাজ¦ এম. মুখলেছুর রহমান খান আর.টি.ভি’র জেলা প্রতিনিধি ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা এবং নেত্রকোণা জেলার স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি জেলা প্রেসক্লাবের পর পর তিন বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সততা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকরে নেত্রকোণা প্রেসক্লাবকে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন প্রেসক্লাবে পরিণত করেছেন। সাংবাদিকতার কর্মস্পৃহায় তিনি দ্বিতীয় বার বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। ফেরদৌস আহমাদ বাবুল কালের কন্ঠের জেলা প্রতিনিধি এবং তিনি একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। তিনি বারহাট্টায় সাংবাদিকতা করতে গিয়ে প্রথমে তিনি উপলব্ধি করেছিলেন বারহাট্টায় একটি প্রেসক্লাব খুবই প্রয়োজন। তার ইচ্ছায় ১৯৮৬ সালে বারহাট্টা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। বারহাট্টা প্রেসক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনি ২০২৪ সাল পর্যন্ত বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালনের মাধ্যমে বারহাট্টা প্রেসক্লাবকে তিনি এগিয়ে নিয়ে আসেন। আলহাজ¦ এম. মুখলেছুর রহমান খান ও ফেরদৌস আহমাদ বাবুল উভয়কে বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বর আনন্দঘর পরিবেশের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd