খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উক্ত উপজেলার বিএনপিসহ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে এক র্যালির আয়োজন করা হয় । উপজেলা চত্বর হতে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে , র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ সেকুলের সঞ্চালনায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, বক্তব্য রাখেন , মোহাম্মদ আবদুর রহমান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম , মোঃ শুখায়েদ , ছাত্রদল নেতা মাজহারুল হক পলিনসহ প্রতিটি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ ।
Leave a Reply