খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী ধনু নদের পূর্ব পাড়ে পাঙ্গাসিয়া হাওরে প্রায় ১৫ কেজি ওজনের কাতল মাছ ধরেছে জেলে সুবল বর্মন। জানা যায়, ০৪ আগস্ট ভোরবেলায় জেলে সুবল বর্মন ও বাবন বর্মনসহ ১৫ /২০ জনের একটি দল খালিয়াজুরী ধনু নদের পূর্ব পাড়ে পাঙ্গাসিয়া হাওরে মাছ ধরতে যায় । বেড় জ্বাল দিয়ে মাছ ধরার সময় তাদের জালের ভিতরে প্রায় ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ও ৭ কেজি ওজনের একটি ছোট কাতল মাছ ধরা পড়ে। মাছ দুটি ধরার পরে জেলেরা খালিয়াজুরি সদরের এরশাদ মিয়ার আরদে নিয়ে আসে ।
কয়েকজন বেপারীর উপস্থিতিতে প্রতিযোগিতামূলক দরের মাধ্যমে মাছ দুটি কেজি হিসাবে বিক্রয় হয়। বড় কাতল মাছটি ১০২০/- টাকা কেজি হিসেবে এবং ছোট কাতল মাছটি ৭১০/- টাকা কেজি হিসেবে বিক্রয় হয়। জানা যায় খালিয়াজুরি সদরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাছের ব্যাপারী রাসেল মিয়া মাচ ২টি ক্রয় করে। রাসেল মিয়া জানায় আমি মাছ দুটি ক্রয় করেছি, বিক্রয় করে লাভের আশায়। এগুলো বিক্রয়ের জন্য ঢাকা সোয়ারীঘাট পাঠাব।
Leave a Reply