বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় নব-নিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট “মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের” সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।,”
উপজেলা পরিষদের অস্থায়ী হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নিযুক্ত জেলা প্রশাসক “মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।” এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃউবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃকামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান,”
উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল বাসির খান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃনুরুল আমিন,”
অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক,নারী প্রগতিসংঘের বারহাট্টা উপজেলার কেন্দ্র ব্যবস্থাপক সুরুজিত ভৌমিক প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা,বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।,”
Leave a Reply