রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার  মহানবমী ০১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫১৪টি পুজামন্ডপে দুর্গাপূজার মহানবমীতে ভক্তরা দেবীর পায়ে ফুল,বেরপাতা দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।  ঢাকেরবাদ্য, উলুধনি . চন্ডীপাঠ ,পূজাঅর্চনা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত ছিল মন্ডপগুলো । এ ছাড়াও প্রতিটি মন্ডপে মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর প্রতি অঞ্জলি নিবেদনের সময় দেশ ও সমাজের শান্তি, রক্ষায় প্রার্থনা করেন।

নেত্রকোণা জেলা শহরসহ উপজেলাগুলোতেও একইভাবে ছিল উৎসবে সরব। ইতিমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,   সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি,  জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম হিলালিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। অপরদিকে  বাংলাদেশ জামায়েতে ইসলামিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজা মন্ডপের নিরাপত্তায় ‍পুলিশ, আনসার, সেনা বাহিনী, র‌্যাব ও বিজিবির টহল দল কাজ করছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd