বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের উদ্যোগে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এর ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন ৫ অক্টোবর শহরের মোক্তারপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নেত্রকোণা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আবুল হাসান, ই-লার্নিং এ্যান্ড আর্নিং এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
এতে সভাপতিত্ব করের যুবউন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক, যুগ্মসচিব মানিকহার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন খান, নেত্রকোণা জেলা ইলার্নিং এন্ড আর্নিং লিঃ এর ট্রেইনার মোঃ বিপ্লব, অপূর্ব মজুমদার, অন্তর সাহা, কো-অর্ডিনেটর জাহানারা আক্তার ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোণা কেন্দ্রে ৩টি সু-সজ্জিত ল্যাবের মাধ্যমে ইতিমধ্যে ১৫০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষিত করে অর্থ উপার্জনের পদ সুগম করে দেয়া হয়েছে।
Leave a Reply